Breaking News

জেনে নিন জুন মাসের নেট নিয়ে কি সিদ্ধান্ত নিলেন NTA, UGC NET সংক্রান্ত প্রযোজনীয় কিছু তথ্য 



UGC NET সংক্রান্ত প্রযোজনীয় কিছু তথ্য 


UGC NET নিয়ে জল্পনা থাকলেও তা দূর করে দিয়েছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA) দপ্তর। চলতি বছরের মে মাস থেকেই শুরু হতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে NTA সূত্রে জানা যায় যে ২০২১ এর ২-রা মে থেকে ১৭-ই মে অবধি চলবে পরীক্ষার্থীদের পরীক্ষার কার্যক্রম। 

নতুন পরীক্ষার্থীদের ক্ষেত্রে NET পরীক্ষার প্রক্রিয়া সম্বন্ধে ধারনা বিশেষভাবে না থাকার ফলে অনেকে ঘাবড়ে যান। সেই কারণেই এনটিএ তাদের ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দিয়েছেন। কখন, কীভাবে কি করতে হবে এবং অন্যান্য নির্দেশিকা সমূহ নিয়ে অলোকপাত করেছেন। 

সাধারণত সহকারী অধ্যাপক বাছাই এবং জুনিয়র গবেষক ও জুনিয়র গবেষক ফেলোশিপ প্রদানের জন্য UGC NET Exam হয়ে থাকে। খুব শীঘ্রই এডমিট প্রকাশিত করতে চলেছেন NTA তাদের অফিসিয়াল ওয়েবসাইট মারফত। 

প্রতি বছর নেট জুন মাস এবং ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে থাকে । Covid-19 পরিস্থিতিকে কেন্দ্র করে বিগত এবং আগত নেট পরীক্ষার সময়সূচি নিয়ে সমস্যা থেকে গেছে। তবে আশা করা যায় আগত পরীক্ষাগুলি সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। 

UGC NET তাদের পরীক্ষার সময়সূচি, ভেনু এডমিট এর মধ্যে উল্লেখ করে দেন। এডমিট এর সাথে রঙিন ছবি ও পরিচয় পত্র সহ এক্সাম সেন্টারে উপস্থিত হতে হয়। দুটি পত্রের পরীক্ষা একসাথে দিয়ে সেন্টার থেকে বেরিয়ে আসতে হয়। 

পরীক্ষার সমাপ্তি ঘোষণা হলে NTA Answer key প্রকাশ করে থাকে। পরীক্ষার্থীরা Answer key টিকে চ্যালেঞ্জ করতে পারেন যদি কোন কোন প্রশ্নের ত্রুটি খুঁজে পান। চ্যালেঞ্জটি যথাযথ হলে অর্থাৎ কোন প্রশ্নকে ত্রুটিপূর্ণ প্রমাণ হলে, চ্যালেঞ্জকারীকে প্রাপ্ত মান দিয়ে দেওয়া হয়। 

একজন পরীক্ষার্থীর JRF এর বৈধতা তিন বছরের হয়। 
এছাড়াও আরোও তথ্য জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট www.ugcnet.nta.nic.in এ ক্লিক করে।

No comments